হোম > সারা দেশ > সিলেট

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়ন অফিসের সামনে সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীলিপ কুমার পাল (৭০) মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব পালের বাবা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মৌলভীবাজার থেকে জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব পাল প্রাইভেটকার চালিয়ে তার বাবা দীলিপ কুমার পালকে নিয়ে শ্রীমঙ্গলে আসছিলেন। পথে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির এয়ারব্যাগ খুললেও গুরুতর আহত হন দীলিপ কুমার পাল।

পরে ছেলে রাজিব পাল তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শারমীন আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে বসছে ক্যামেরা, ড্রোন ও সার্চলাইট

জগন্নাথপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী