হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জের ধোপাজান নদীতে বন্ধ বালু উত্তোলন

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বালু উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সভায় এ ঘোষণা দেন জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া।

সভায় বক্তারা বলেন, ধোপাজান নদীতে বিট বালু নেই আছে সিলিকা বালু। লিমপিড নামক একটি প্রতিষ্ঠান কোটি কোটি টাকার সিলিকা বালু নিয়ে যাচ্ছে। এতে সরকার বড় রকমের রাজস্ব হারাচ্ছে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। তাই দ্রুত ধোপাজান চলতি নদী থেকে বালু উত্তোলন বন্ধ করা আবশ্যক।

জানা গেছে, লিমপিড ইঞ্জিনিয়ারিং নামে একটি প্রতিষ্ঠানকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ধোপাজান নদীর তিনটি মৌজা থেকে ১ কোটি ২১ লাখ ঘনফুট বিট বালু উত্তোলনের অনুমোদন দেয়া হয়।

জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া জানান, ধোপাজান চলতি নদী বালু পাথর মিশ্রিত একটি মহাল। এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গেজেটভুক্ত একটি নদী। এই মহালে বাংলাদেশ বিআইডব্লিউটিএ বিট বালু উত্তোলনের অনুমোদন দেন লিমপিড ইঞ্জিনিয়ারিং নামক প্রতিষ্ঠানকে। এখান থেকে বালু উত্তোলন হলে সরকার রাজস্ব হারাবে। আমি বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি লিখে জানিয়েছি। বর্তমানে এই মহাল থেকে বালু উত্তোলনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। তাই বালু উত্তোলন বন্ধ রাখা হয়েছে।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব