হোম > সারা দেশ > সিলেট

যুবদল নেতার বিরুদ্ধে লুটপাট–চাঁদাবাজির অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ

উপজেলা প্রতিনিধি, মধ্যনগর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা যুবদল।

জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় লুটপাট, চাঁদাবাজি, মামলা বানিজ্য, খাস জমি দখলসহ নানা অনিয়ম ও অপকর্মের অভিযোগ এনে ক্ষুব্ধ এলাকাবাসী ৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলার বংশীকুন্ডা বাজারে মানববন্ধন করেন। পরবর্তীতে মানববন্ধনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা যুবদলের নজরে আসে।

এ প্রসঙ্গে জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, একজন দায়িত্বশীল নেতা হিসেবে রায়হান উদ্দিন সোহেলের এমন কর্মকাণ্ড সংগঠনের আদর্শ ও নীতির পরিপন্থি। যুবদল একটি জনবান্ধব সংগঠন, যার মূল লক্ষ্য জনগণের কল্যাণ। কিন্তু দায়িত্বপ্রাপ্ত নেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

২০ সেপ্টেম্বর স্বাক্ষরিত নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা লিখিতভাবে জানাতে হবে। আগামী সাত দিনের মধ্যে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশিদ কয়েছের কাছে স্বশরীরে হাজির হয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ সিলিং ফ্যান চুরি

ওয়ালটন প্লাজার পণ্য কিনে কিস্তি পরিশোধ না করায় কারাদণ্ড

সিলেটে হামের টিকা পাবে ৪ লাখ ৬৫ হাজার শিশু

জ্বালানি নৈরাজ্য ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গোলাম পরওয়ার

সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

কৃষকদের স্বেচ্ছাশ্রমে হাওরে বাঁধ মেরামত

৬ কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি, দিশেহারা ভুক্তভোগীরা

সুনামগঞ্জে হামের টিকা পাবে সাড়ে ৩ লাখ শিশু

সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

সরকারি জমি ভোগ দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত