হোম > সারা দেশ > সিলেট

মাধবপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

ছবি: আমার দেশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বজ্রপাতে লিটন সরকার (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিটন সরকার ওই গ্রামের ঠাকুর ধন সরকারের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে পশ্চিম দিকে মাঠে কৃষিকাজ করতে যাচ্ছিলেন লিটন সরকার। পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে লিটন সরকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএইচ

সুনামগঞ্জে খরায় বীজতলা ফেটে চৌচির

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণ কাজে অনিয়মের অভিযোগ

গভীর রাতে সড়কের কাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী, মান নিয়ে কড়া নির্দেশনা

সিলেটে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার

সিলেটে আধুনিক ডেন্টাল হাব ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

অতীতের ত্যাগের শিক্ষা নিয়ে বর্তমানের সম্ভাবনা কাজে লাগাতে হবে: হামিদুর রহমান আযাদ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে প্রবাসীকল্যাণ মন্ত্রী

এক মাস আগেই পানিশূন্য সুনামগঞ্জের হাওর, বিপাকে কৃষকেরা

শ্রীমঙ্গলে বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সভা ও শিক্ষা উপকরণ বিতরণ