হোম > সারা দেশ > সিলেট

জোট প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করলেন খেলাফত নেতা

উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জ-৬ (ভৈরব -কুলিয়ারচর) সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম সাহেল তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন (২০ জানুয়ারি) মঙ্গলবার রিটার্নিং অফিসার বরাবর লিখিত আবেদন জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন তিনি।

সাইফুল ইসলাম সাহেল জানান, ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী কিশোরগঞ্জ-৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ও হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব আতাউল্লাহ আমীনকে মনোনীত করা হয়েছে। জোটের ঐক্য ও সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি ওই প্রার্থীর প্রতি সমর্থন ঘোষণা করেছেন।

তিনি আরও বলেন, জোটের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে আমি এবং আমাদের দল সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাইফুল ইসলাম সাহেলের মনোনয়ন প্রত্যাহারের ফলে কিশোরগঞ্জ-৬ আসনে ১০ দলীয় জোটের প্রার্থীর অবস্থান আরও সুসংহত হলো। এই আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হেবিয়েট নেতা মো. শরিফুল আলমের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন হবে এমনটাই মনে করছেন তার।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪