হোম > সারা দেশ > সিলেট

ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নিহত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারের রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী একটি ট্রাক খালে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।

বুধবার ভোরে উপজেলার ধামাইপার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেল নিয়ে একটি ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। ভোরে ধামাইপার ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক রোমান নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত হেলপার নয়নকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

খবর পেয়ে রাজনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলী হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।

ট্রাকটি অনেক নিচে পড়ে যাওয়ায় রেকার ভ্যান ও প্রয়োজনীয় সরঞ্জামের সহায়তায় যৌথভাবে অভিযান চালিয়ে চালকের লাশ উদ্ধার করা হয়।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাকারিয়া বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে। ট্রাকে চালক ও হেলপার দুজনই ছিলেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ট্রাকে চালক ও হেলপার ছিলেন। চালক নিহত হয়েছেন এবং হেলপারকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন।

এমই

সুনামগঞ্জে খরায় বীজতলা ফেটে চৌচির

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণ কাজে অনিয়মের অভিযোগ

গভীর রাতে সড়কের কাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী, মান নিয়ে কড়া নির্দেশনা

সিলেটে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার

সিলেটে আধুনিক ডেন্টাল হাব ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

অতীতের ত্যাগের শিক্ষা নিয়ে বর্তমানের সম্ভাবনা কাজে লাগাতে হবে: হামিদুর রহমান আযাদ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে প্রবাসীকল্যাণ মন্ত্রী

এক মাস আগেই পানিশূন্য সুনামগঞ্জের হাওর, বিপাকে কৃষকেরা

শ্রীমঙ্গলে বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সভা ও শিক্ষা উপকরণ বিতরণ