হোম > সারা দেশ > সিলেট

সিলেট বিভাগে নারীসহ ৪ নতুন পুলিশ সুপার নিয়োগ

সিলেট ব্যুরো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এসপি নির্বাচন করা হয়।বুধবার (২৬ নভেম্বর) নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন জারি করা হলো।

সিলেটের ৪ জেলার নতুন এসপি হলেন যারা-

সিলেট বিভাগের চার জেলার মধ্যে নির্বাচনী নতুন পুলিশ সুপার হিসেবে গুরুত্বপূর্ণ সিলেট জেলার এসপি হিসেবে বিসিএস ২৫ ব্যাচের কাজী আখতার উল আলম নিয়োগ পেয়েছেন। তিনি ময়মনসিংহের পুলিশ সুপার ছিলেন।

এছাড়া, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুনকে হবিগঞ্জে , পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আবু বসার মোহাম্মদ জাকির হোসেন পিপিএম-সেবা সুনামগঞ্জে এবং নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

এ চার এসপির মধ্যে প্রথম একজন নারী এসপি নিয়োগ পেয়েছেন হবিগঞ্জ জেলায় মোছা. ইয়াসমিন খাতুন।তিনি বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা ।

এদিকে, সিলেট জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমানকে খুলনা জেলায় বদলী করা হয়।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব