হোম > সারা দেশ > সিলেট

এনসিপি নেতাদের প্রবেশ ঠেকাতে বাহুবলে চার জায়গায় পুলিশি ব্যারিকেড

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বাহুবল উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার দুপুর থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। বিকেলে বাহুবল সীমান্তে পৌঁছালে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে বাহুবল উপজেলার মুছাই, কামাইছড়া, মিরপুর চৌমুহনা ও তিতারকোনা এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

বিকেল প্রায় ৫টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতাদের বহর বাহুবল উপজেলার সীমানায় পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেডের মুখে পড়ে।

এদিকে মিরপুর এলাকায় সড়কে ব্যক্তিগত গাড়ি আড়াআড়িভাবে দাঁড় করিয়ে যান চলাচল সীমিত করে দেয় পুলিশ। এতে ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। দীর্ঘ যানজটের কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। বিকেল ৫টা থেকে মুছাই পাহাড়ি এলাকায় অবস্থান নেওয়া এনসিপি নেতাদের বহর সন্ধ্যার আগ পর্যন্ত এগোতে পারেনি বলে জানা গেছে। স্থানীয়দের আশঙ্কা, দীর্ঘ সময় সেখানে অবস্থান করলে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হতে পারে।

তবে ব্যারিকেড দেওয়ার কারণ বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সুনামগঞ্জে খরায় বীজতলা ফেটে চৌচির

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণ কাজে অনিয়মের অভিযোগ

গভীর রাতে সড়কের কাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী, মান নিয়ে কড়া নির্দেশনা

সিলেটে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার

সিলেটে আধুনিক ডেন্টাল হাব ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

অতীতের ত্যাগের শিক্ষা নিয়ে বর্তমানের সম্ভাবনা কাজে লাগাতে হবে: হামিদুর রহমান আযাদ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে প্রবাসীকল্যাণ মন্ত্রী

এক মাস আগেই পানিশূন্য সুনামগঞ্জের হাওর, বিপাকে কৃষকেরা

শ্রীমঙ্গলে বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সভা ও শিক্ষা উপকরণ বিতরণ