হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে ১৪.৫ ডিগ্রিতে নামলো তাপমাত্রা

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

দেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুভূত হতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। ভোরের কুয়াশা, ঘাসের ওপর জমে থাকা শিশির আর হিমেল বাতাসে বদলে যাচ্ছে প্রকৃতির চিত্র। সকাল গড়িয়ে বেলা বাড়লেও বাতাসে থাকছে শীতের আমেজ।

শনিবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অফিসার আনিস আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃষ্টির প্রভাব কেটে যাওয়ায় তাপমাত্রা আরো কমতে পারে। এতে আগামী দিনগুলোতে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শীতজনিত নানা রোগের প্রকোপও ধীরে ধীরে বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত সমস্যা থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

শ্রীমঙ্গলে ৬ লাখ টাকার ভারতীয় কসমেটিকস উদ্ধার, দোকানি গ্রেপ্তার

স্বপদে ফিরলেন শ্রীমঙ্গল যুবদলের নেতা

সয়াবিন তেলের মূল্য আরো বেশি হওয়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী

কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ

কুলাউড়ায় একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন গৃহবধূ

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৩৫

সিলেটে ৭ হাজার কিশোরীকে এইচপিভি টিকা দেওয়ার উদ্যোগ

সিলেটে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন

সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৮ নভেম্বর