হোম > সারা দেশ > সিলেট

বাহুবলে পুলিশ কর্মকর্তার টাকা দাবির কল রেকর্ড ভাইরাল, ক্লোজড

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)

এএসআই আব্দুল মোতালেব। ছবি: আমার দেশ

হবিগঞ্জের বাহুবলে ইউএনওর নাম ভাঙিয়ে পুটিজুরী ইউনিয়ন বিটের কর্মকর্তা এএসআই আব্দুল মোতালেবের টাকা দাবির কল রেকর্ড ভাইরালের পর তাকে ক্লোজ করা হয়েছে । জনৈক সাংবাদিকের সঙ্গে এই পুলিশ কর্মকর্তার কথোপকথনের একটি কল রেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এর পরিপ্রেক্ষিতে সোমবার রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে ক্লোজ করেছেন বলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন তালুকদার জানান।

‎ খোঁজ নিয়ে জানা যায়, এএসআই মোতালেব বাহুবল মডেল থানার অধীনে পুটিজুরী বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১ আগস্ট শুক্রবার বিকেলে তিনি পুটিজুরী ইউনিয়নের মিরেরপাড়া এলাকায় যান বলে স্থানীয়রা জানান। এ সময় তিনি বালু উত্তোলনে জড়িত কাউকে না পেয়ে ফিরে আসেন।

‎পরবর্তীকালে তাকে জনৈক সাংবাদিক ছদ্মবেশে ফোন করলে এএসআই মোতালেব সরাসরি দেখা করে বিষয়টি ‘সমাধান’ করার প্রস্তাব দেন। কিন্তু ফোনদাতা সরাসরি দেখা করতে অপারগতা প্রকাশ করলে তিনি বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর জন্য বলেন এবং পরদিন সাক্ষাৎ করে বিষয়টি মীমাংসার তাগিদ দেন।‎

‎এ ঘটনার অডিও কল রেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় এবং বাহুবলে চাঞ্চল্যের সৃষ্টি হয় ।

‎এ ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগ করলে এএসআই মোতালেব বলেন, ‘একজন সাংবাদিক আমাকে ফোন দিয়েছিল, আমি তাকে চিনি না।’ কলার বিকাশে কীসের টাকা দিতে চেয়েছিল প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘জানি না।’

এমএইচ

সুনামগঞ্জে খরায় বীজতলা ফেটে চৌচির

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণ কাজে অনিয়মের অভিযোগ

গভীর রাতে সড়কের কাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী, মান নিয়ে কড়া নির্দেশনা

সিলেটে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার

সিলেটে আধুনিক ডেন্টাল হাব ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

অতীতের ত্যাগের শিক্ষা নিয়ে বর্তমানের সম্ভাবনা কাজে লাগাতে হবে: হামিদুর রহমান আযাদ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে প্রবাসীকল্যাণ মন্ত্রী

এক মাস আগেই পানিশূন্য সুনামগঞ্জের হাওর, বিপাকে কৃষকেরা

শ্রীমঙ্গলে বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সভা ও শিক্ষা উপকরণ বিতরণ