হোম > সারা দেশ > সিলেট

বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)

হবিগঞ্জের বাহুবলে পাঁচ গ্রামবাসীর মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষে শেলু মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত ও উভয় পক্ষে শতাধিক লোক আহত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুর ও সন্ধ্যায় উপজেলার আদিত্যপুর গ্রামের সাথে পার্শ্ববর্তী আব্দাফৌজদা, খাসেরগাও, মুগকান্দি ও হারিছপুর গ্রামবাসীর মাঝে দুই দফা সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি রাস্তা নিয়ে বিরোধের জের ধরে সোমবার বেলা একটার দিকে আদিত্যপুর ও আব্দাফৌজদা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে পার্শ্ববর্তী খাসেরগাও, হারিছপুর ও মুগকান্দি গ্রামের লোকজন আব্দাফৌজদা গ্রামের পক্ষ নিলে সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়।

খবর পেয়ে থানা পুলিশসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ তিন ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এসময় উভয় পক্ষের ৫ জন করে ১০ জন গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে থানায় বসে বিরোধ মীমাংসা করার সিদ্ধান্ত হয়।

‎পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সন্ধ্যায় স্থানীয় ডুবাই বাজারে হঠাৎ উভয় পক্ষের লোকজন পুনরায় সংঘর্ষে লিপ্ত হন। এতে আদিত্যপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে শিলু মিয়া (৪৫) গুরুতর আহত হলে লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শেলু মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের বাহুবল ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

‎বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, লাশ পুলিশ হেফাজতে নিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।

ট্রাফিক সপ্তাহে সিলেটে জরিমানায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড়

নদী বাঁচলে বাঁচবে জীবন-জীবিকা ও অর্থনীতি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

চাহিদা বেড়েছে সারা দেশে ফেঞ্চুগঞ্জের আনারসের

সুনামগঞ্জে সাড়া ফেলছে আর্জেন্টিনার ২০০ ফুটের পতাকা

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মসজিদে বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

আর্জেন্টিনার সমর্থনে ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের শোভাযাত্রা

বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ ফেরত দিল ভারত

গুজব ছড়াবেন না, সত্য তুলে ধরুনঃ এমপি কামরুল

বাহুবলে আবেদন করেও সরকারি সেবাবঞ্চিত গর্ভবতী নারীরা!‎