হবিগঞ্জে বাহুবল উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী এম এ মুসা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোর প্রায় ৫টার দিকে জেলা শহরের চৌধুরী বাজারে নিজবাসায় তিনি ইন্তেকাল করেন।
স্থানীয়দের মতে, এম এ মুসা একজন সৎ, পরোপকারী ও জনদরদী মানুষ ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নম্র আচরণ ও মানবিক গুণাবলীর জন্য তিনি সকল মহলে সম্মানিত ছিলেন।
মরহুমের জানাজা মঙ্গলবার বিকেল ৬টায় উপজেলার হাফিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জেডএম