হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ‘ডেভিল হান্ট’ অভিযানে আটক ৯

সিলেট ব্যুরো

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ‘ডেভিল হান্ট–২’ কার্যক্রমের আওতায় মহানগর এলাকায় পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিস্ফোরক মামলার আসামি ও সন্দেহভাজনসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ জানায়, গত ছত্রিশ ঘণ্টায় আটককৃতরা জিআর মামলা, বিস্ফোরক উপাদানাবলি আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযুক্ত ও সন্দেহভাজন আসামি।

পুলিশের তথ্য অনুযায়ী, আটককৃতদের মধ্যে রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিরাও রয়েছেন। তারা হলেন— নগরীর হাউজিং এস্টেটে বসবাসকারী সাংবাদিক ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কামাল হাসান (৫৬), সিলেট মহানগর তাঁতী লীগের সহ-সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তুহিন আহমদ (৪০), যুবলীগ কর্মী আহমেদ হোসেন মুন্না (৩১), খাদিমনগর আওয়ামী লীগের সভাপতি মো. তারা মিয়া (৬৪), আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ আলী বলি (৪৮), মো. ইয়াহিয়া (৪২), সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. দিলোয়ার হোসেন (৪৫), বিজিতলাল উজ্জ্বল ওরফে নিধিররঞ্জন (৩৫) এবং নূরুল ইসলাম (৬০)।

পুলিশ বলছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীমঙ্গলে বিরল নাগলিঙ্গম বৃক্ষের মোহময় সৌন্দর্য, দর্শনার্থীদের ভিড়

সিলেটের ওসমানীতে যাত্রীদের ইমিগ্রেশন করা হচ্ছে ম্যানুয়ালি

সিলেটে হামে প্রথম মৃত্যুর শিকার ফারহান

সিলেটে ট্রাক ছিনতাই চেষ্টার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

সিলেটে শহীদ জিয়া গ্রন্থমেলা উদ্বোধন

ওসমানীনগরে ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

জনবলের সংকটে বিপর্যস্ত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স, চরম ভোগান্তি

আমি হাওরের চিত্র বদলে দিতে চাই: এমপি কামরুল

শ্রীমঙ্গল বিসিকে ছয় বছরেও গড়ে ওঠেনি শিল্পপ্রতিষ্ঠান

জনগণের মতামত পর্যালোচনা করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে: এমপি মুজিবুর