হোম > সারা দেশ > সিলেট

হাওরে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)

প্রতীকী ছবি

কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর হাওরে ধান কাটতে গিয়ে তৈমুছ আলী (৭৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৬ মে বুধবার বিকেলে।

জানা গেছে, ব্রাহ্মণবাজার ইউনিয়নের আদমপুর গ্রামের তৈমুছ আলী বুধবার ধান কাটার উদ্দেশ্যে শ্রীপুর হাওরে যান। বিকেল ৪টায় ধান কাটার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মুমূর্ষু অবস্থায় অন্যান্য কৃষকরা তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমিন সুলতানা জেরীন বলেন, কৃষক তৈমুছ আলীকে কৃষকরা বিকেল ৫টায় কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়।

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

সিলেটে বিএমডির ৯৪ হাজার ঘনফুট পাথর জব্দ

মাধবপুরে বালু উত্তোলনকারীদের হামলায় রাবার বাগানের ৪ কর্মকর্তা আহত

এক মাসেই জলে গেল কোটি টাকার সড়ক

সিলেট এয়ারপোর্টের নিরাপত্তা কর্মকর্তা ৭ দিন ধরে নিখোঁজ

চার মাস ধরে ইউএনও-শূন্য মধ্যনগর, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

শাল্লায় ৩০ লিটার চোলাই মদসহ ইউপি সদস্য গ্রেপ্তার

শ্রীমঙ্গলে বন্যপ্রাণীর বন্ধু সীতেশের মৃত্যু

এমসি কলেজে ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২০