হোম > সারা দেশ > সিলেট

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ

অল্পের জন্য রক্ষা পেল সম্পদ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখার আগুন নিয়ন্ত্রণে। ছবি: আমার দেশ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখায় এ ঘটনা ঘটে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ব্যাংকের তাহিরপুর শাখার দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ব্যাংকের ভেতরে দায়িত্ব পালনরত নাইট গার্ড হরি দাশ বর্মন আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে ব্যাংকে থাকা স্টাফ ও পাশের পরিবারের লোকজনসহ আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সবার সম্মিলিত ও তাৎক্ষণিক প্রচেষ্টায় পানি দিয়ে আগুন নেভানো সম্ভব হয়।

এতে ব্যাংক কার্যালয়ের কাঠের দরজা সামান্য পুড়ে গেলেও ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, অর্থসহ অন্যান্য মালামালের কোনো ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিষয়ে তাহিরপুর গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু হানিফ বলেন, ‘গভীর রাত আনুমানিক ২টার দিকে গ্রামীণ ব্যাংকে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। শব্দ শুনে ব্যাংকের নাইট গার্ড চিৎকার করলে ব্যাংকে থাকা স্টাফ ও পাশের পরিবারের লোকজন এগিয়ে আসেন। আগুনে শুধু কাঠের দরজা পুড়েছে। পানি দিয়ে তা নেভানো হয়েছে। এ সময় পুলিশ টহলে ছিল। টহল শেষ করে থানায় পৌঁছামাত্র আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় জিডি করার জন্য থানায় আছি।’

ঘটনার খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা, কী উদ্দেশ্যে এবং পূর্বপরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা এবং অগ্নিসংযোগের প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ।

এমএইচ

মৌলভীবাজারে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

শ্রীমঙ্গলে শীতের আগমনী বার্তা, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি

নিখোঁজ ৮ যুবকের পরিবারে বুকফাটা আহাজারি

বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ প্রবেশ, বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

টাঙ্গুয়া ও হাকালুকি হাওর সুরক্ষায় কর্মশালা অনুষ্ঠিত

লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার পথে জগন্নাথপুরের দুই যুবক নিখোঁজ

গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবি: মাধবপুরের ৬ যুবক নিখোঁজ

পিছিয়ে পড়া কিশোরী ফুটবলারদের পাশে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন

সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে বসছে ক্যামেরা, ড্রোন ও সার্চলাইট