হোম > সারা দেশ > সিলেট

সিলেটে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি

সিলেট ব্যুরো

সিলেট সিটি করপোরেশন আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে নগর ভবন প্রাঙ্গণে সিটি করপোরেশন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঞ্চে রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত রয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়ারত শেষে তিনি দেশ ও জনগণের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওয়ানা হন। সেখানে পৌঁছে তিনি মাজার জিয়ারত করেন এবং জোহরের নামাজ আদায় করেন।

মাজার জিয়ারত ও ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাষ্ট্রপতি নগর ভবনে পৌঁছান এবং সিটি করপোরেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক প্রতিনিধিরা বক্তব্য রাখছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।

জেডএম

সুনামগঞ্জে খরায় বীজতলা ফেটে চৌচির

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণ কাজে অনিয়মের অভিযোগ

গভীর রাতে সড়কের কাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী, মান নিয়ে কড়া নির্দেশনা

সিলেটে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার

সিলেটে আধুনিক ডেন্টাল হাব ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

অতীতের ত্যাগের শিক্ষা নিয়ে বর্তমানের সম্ভাবনা কাজে লাগাতে হবে: হামিদুর রহমান আযাদ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে প্রবাসীকল্যাণ মন্ত্রী

এক মাস আগেই পানিশূন্য সুনামগঞ্জের হাওর, বিপাকে কৃষকেরা

শ্রীমঙ্গলে বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সভা ও শিক্ষা উপকরণ বিতরণ