হোম > সারা দেশ > সিলেট

বাহুবলে নারীকে পুড়িয়ে হত্যা, দুই বছরেও শনাক্ত হয়নি পরিচয়

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)

হবিগঞ্জের বাহুবলে আগুনে পুড়ে মৃত্যুর দুই বছর পার হলেও এক নারীর কোনো পরিচয় মেলেনি। এই নারীর পরিচয় শনাক্ত না করেই ঘটনার সঙ্গে জড়িত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দিতে যাচ্ছে পুলিশ। এছাড়াও এ ঘটনায় অন্যতম সন্দেহভাজন সুনামগঞ্জের বদরুল আলম এখনো অধরাই রয়েছেন।

এরআগে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর উপজেলার কামাইছড়া চা বাগান বস্তির পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় বিভিন্ন আলামত জব্দ করা হয়। এ ব্যাপারে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে চা বাগান হাসপাতালের কম্পাউন্ডার শিমুল মিয়া ও চা শ্রমিক সুমন ভৌমিককে গ্রেপ্তার করে। সম্প্রতি এ দুজন জামিন পেয়েছেন। ‎তবে পুলিশের তালিকায় অন্যতম সন্দেহভাজন সুনামগঞ্জের বদরুল ঘটনার পর হতে লাপাত্তা। তিনি ছিলেন বাহুবলের পুটিজুরীতে অবস্থিত পাঁচ তারকা হোটেল ‘দ্যা প্যালেস’র কর্মচারী।
‎
‎এসআই এখলাছুর রহমান ভূঁইয়ার পর তদন্তের দায়িত্ব পান এসআই মাকছুদুল হাসান। দীর্ঘ দুই বছর অতিবাহিত হলেও ভিকটিমের নাম পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
‎
‎তদন্ত কর্মকর্তা এসআই মাকছুদুল হাসান জানান, আসামি দুই জনের দেওয়া ১৬৪ ধারা জবানবন্দী অনুযায়ী খুব শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪