হোম > সারা দেশ > সিলেট

মাধবপুরে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

ছবি: আমার দেশ

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুরে অভিযান চালিয়ে ১ কোটি ৫৫ লাখ টাকা দামের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস, শাড়ি ও জিরা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটলিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বিকেল ৫টার দিকে পুরোনো কাগজের কার্টনভর্তি একটি ট্রাক তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ভারতীয় বিপুল পরিমাণ পণ্য জব্দ করে।

পণ্যগুলোর মধ্যে ছিল কসমেটিকস, শাড়ি ও জিরা । পণ্যগুলোর আনুমানিক দাম ১ কোটি ৫৫ লাখ টাকা। জব্দকৃত পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

এসআই

গুজব ছড়াবেন না, সত্য তুলে ধরুনঃ এমপি কামরুল

বাহুবলে আবেদন করেও সরকারি সেবাবঞ্চিত গর্ভবতী নারীরা!‎

নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ উদ্বোধন

বাহুবলে মাদকাসক্ত যুবককে এক বছরের কারাদণ্ড

‎পাহাড় কাটায় ইউপি সদস্যকে ৩ লাখ টাকা জরিমানা

জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে সিলেট বিএনপির আনন্দ মিছিল

পুশইন বন্ধের দাবিতে জুড়িতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদী

আট বছরেও নিজস্ব ভবন হয়নি শায়েস্তাগঞ্জ উপজেলার

সড়কের পাশে উদ্ধার হওয়া সেই শিশুটি হাসপাতাল থেকে চুরি