হোম > সারা দেশ > সিলেট

হাইল হাওরে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

প্রতীকী ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওর থেকে মাহমুদ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে উপজেলার রাজাপুর এলাকার হাইল হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মাহমুদ শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকার বক্সবাড়ির আসকর আলীর ছেলে। তিনি পরিবারসহ শ্রীমঙ্গলের নোয়াগাঁও এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে মাহমুদ হাইল হাওরে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করা হয়। একপর্যায়ে রাজাপুর এলাকার হাইল হাওরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

‎বাহুবলে ট্রাকসহ কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, ৫ চোরাকারবারি আটক

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

সিলেটে বিএমডির ৯৪ হাজার ঘনফুট পাথর জব্দ

মাধবপুরে বালু উত্তোলনকারীদের হামলায় রাবার বাগানের ৪ কর্মকর্তা আহত

এক মাসেই জলে গেল কোটি টাকার সড়ক

সিলেট এয়ারপোর্টের নিরাপত্তা কর্মকর্তা ৭ দিন ধরে নিখোঁজ

চার মাস ধরে ইউএনও-শূন্য মধ্যনগর, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

শাল্লায় ৩০ লিটার চোলাই মদসহ ইউপি সদস্য গ্রেপ্তার

শ্রীমঙ্গলে বন্যপ্রাণীর বন্ধু সীতেশের মৃত্যু

এমসি কলেজে ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন