হোম > সারা দেশ > সিলেট

আমার বাসায় আগুন দিয়ে দৌড়ে পালিয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সিলেট ব্যুরো

বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: আমার দেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। কোনো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরবে না।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সিলেট নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে ভোররাতে দাঁড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, তারা এখন ধাওয়ার মধ্যে আছে। আমার বাসায় আগুন দিয়ে দৌড়ে পালিয়েছে। দেখেন একটা বিলাইও (বিড়াল) কিছুক্ষণ দাঁড়ায়, দাঁড়ায় বাদে (পরে) দৌড় দেয়। এদের অবস্থা এমন হইছে যে ‘জয় বাংলা’ কইয়া (বলে) দৌড়। এমন দৌড় পরে তাদের খোঁজে মিলেনা।

তিনি দাবি করেন, ‘জয় বাংলা’ আজকে জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিণত হয়েছে। আর সন্ত্রাসীদেরকে কীভাবে ডিল (মোকাবেলা) করতে হয় দেশের মানুষ জানে, আমাদের সরকারও ইনশাআল্লাহ জানে।

সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "আমরা সহনশীল সরকার। মানুষের প্রতি সহনশীলতা দেখাই। কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে অবশ্যই নেব। বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই, আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সরকার কঠোরভাবে এদের বিরুদ্ধে অবস্থান নেবে।

তিনি আরও বলেন, দেশ আজকে ভালো পথে। দেশ বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, ফরেন ইনভেস্টমেন্ট আসছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে—যা দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠীর গাত্রদাহ হচ্ছে এবং তারা নিজেরাই বিলীন হয়ে যাবে এবং হয়েও যাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন এগিয়ে যাচ্ছে। মানুষ এগুলো এখন হেইট (ঘৃণা) করে।

সন্ত্রাসীদের এসব কর্মকান্ডে সরকার কোনো চাপে পড়ছে কি না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসীরা নিজেরাই আতঙ্কিত এবং এরা কয়েক সেকেন্টের মধ্যে পালিয়ে যায়। হয় দেশ থেকে পালানোর চেষ্টা করবে বা ধরা পড়বে। এদের জায়গা কোনো জায়গায় হবে না, আইনের শাসন ব্যবস্থার মধ্যেই এদের জায়গা করে নেওয়া হবে।

পাসপোর্ট বা বিদেশে অবস্থানকারীদের ক্ষেত্রে তিনি বলেন, 'এক্সট্রাডিশন ট্রিটি' (প্রত্যর্পণ চুক্তি) বা কঠোর নজরদারির মাধ্যমে অপরাধীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে। যারা মানুষ হত্যা করেছে এবং দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ধ্বংস করার চেষ্টা করেছে, আইনের দীর্ঘ হাত তাদের কাউকেই ছাড় দেবে না। এদেরকে আমরা অবশ্যই ধরবো, আইনের আওতায় আমরা অবশ্যই আনবো।

সিলেটে এসে নেতাকর্মী ও অতিথিদের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সবাইকে একত্রিত করে দাওয়াত দেওয়ার সুযোগ সব সময় হয় না, তবে আজ সবার উপস্থিতিতে তিনি আনন্দিত।

ওসমানীনগরে গর্তে পুঁতে সরকারি ওষুধ ধ্বংস, তদন্তে নেই অগ্রগতি

কেন্দ্রীয় যুবদল নেতার জামালগঞ্জের মার্কেটে আগুন

মাধবপুরে একই দিনে দুই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

মধ্যনগরে আট মাস ধরে ইউএনও নেই, তিন দায়িত্বে এক কর্মকর্তা

সিলেটে ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন

শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে আগুন

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ

মৌলভীবাজারে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

শ্রীমঙ্গলে শীতের আগমনী বার্তা, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি