কমলগঞ্জে মালবাহী ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় মালবাহী ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেল গেট থেকে ১ কিলোমিটার দক্ষিণে পানপুঞ্জি এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি খালি তেলবাহী ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে গেলে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এদিকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জে আটকা পড়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন। তিনি জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হতে প্রায় চার ঘন্টা সময় লাগবে।
এমএইচ