হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

সিলেট ব্যুরো

সিলেটে নাশকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা-পুলিশ।

রোববার দিবাগত রাতে নগরের বহর আবাসিক এলাকার বিআইডিসি পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহপরাণ থানার জাহানপুর মেজরটিলা এলাকার ইয়ামিন আহম্মেদ (২৪) ও বহর পশ্চিম আলবারাকা এলাকার রিফাত আহম্মেদ (২০)।

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর রাত ৯টা ২০ মিনিটের দিকে শাহপরাণ থানাধীন সুরমা বাইপাস সড়কের হৈরখাল সেতু এলাকায় নাশকতার ঘটনা ঘটে। এ সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র, লাঠি ও ইটের টুকরো নিয়ে সড়কে জড়ো হন। তারা সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে সুরমা বাইপাস সড়ক অবরোধ করেন এবং চলাচলরত যানবাহনে ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার (ডিসি-সিটিএসবি) মো. আফজাল হোসেন।

এমই

পুলিশের কাছ থেকে ছাত্রলীগের দুই নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার

শাবিপ্রবিতে ল্যান্ডস্কেপ ডিজাইন প্রতিযোগিতা, বিজয়ীদের ১০ হাজার টাকা পুরস্কার

স্ত্রীর শিলের আঘাতে স্বামীর মৃত্যু

শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে যাওয়ার পথে ভারতীয় নারী আটক

কমলগঞ্জে মার্কেটে অগ্নিকাণ্ডে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি

জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, ৩০ হাফেজকে পাগড়ি প্রদান

রাস্তায় পাওয়া ৩ ভরি স্বর্ণ সোনা ফিরিয়ে দিলেন চানাচুর বিক্রেতা

‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ পুলিশকে হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা আবারো গ্রেপ্তার

ফ্যাসিস্ট অনুসারীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ বিএনপি নেতা আটক