হোম > সারা দেশ > সিলেট

বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

ছবি: আমার দেশ

বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার ভোররাতের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহত যুবকের নাম মো. সাগর (২২)। তিনি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার চেচরাবন্দী এলাকার বাসিন্দা। তার বাবার নাম মিন্টু সরকার । উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে বা কোন যানবাহনের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থলে সড়কের পাশে রক্তের দাগ ও ছিটকে পড়া কিছু গাছের ডালপালা দেখা গেছে। ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হতে পারে।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এমএইচ

৬০০ কোটি টাকা পরিশোধ করেও ছয় বছর ধরে অচল

মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুর্ঘটনায় নিহত

তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

সিলেটের ভোলাগঞ্জ-ছনবাড়ী সড়কে ভোগান্তির শেষ নেই

হবিগঞ্জে শ্রেষ্ঠ কাব ‘শিক্ষা পদক’ পেলেন শাহেনা

বাহুবলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সুনামগঞ্জে বাসের ধাক্কায় লেগুনাচালকসহ নিহত ২, আহত ৫

শ্রীমঙ্গলে বিপন্ন সবুজ ফণিমনসা সাপ উদ্ধার

বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শ্রীমঙ্গলে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৬