হোম > সারা দেশ > সিলেট

কোরবানি পশু জবাই করার সময় সিলেটে আহত ৮০ জন

সিলেট ব্যুরো

সিলেটে পবিত্র ঈদুল আজহার কোরবানির পশু জবাই করার সময় ধারালো অস্ত্রের আঘাতে কমপক্ষে ৮০ জন আহত হয়েছে।

শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। তারা সকলেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, গুরুতর আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আশা করা যাচ্ছে তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইউনিট জানিয়েছে, আহতদের মধ্যে ২৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

মিরাবাজার এলাকার বাসিন্দা আব্দুল হাকিম বলেন, সকালে আমরা কয়েকজন মিলে গরু কোরবানির প্রস্তুতি নিচ্ছিলাম। পাঁচজন ধরে রাখা অবস্থায় হঠাৎ গরুটি লাফিয়ে ওঠে। এ সময় দুজন গরুর রশি ছেড়ে দিলে পাশেই থাকা একজনের ধারালো দা আমার হাতে লাগে। কেটে প্রচুর রক্ত বের হয়।

পাঠানটুলা এলাকার বাসিন্দা রহিম উদ্দিন বলেন, কোরবানির মাংস কাটার সময় হাত ফসকে ছুরির আঘাতে আমার বাম পা কেটে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়।

আহত কয়েকজন জানান, পশু কোরবানি দিতে গিয়ে দুর্ঘটনাবশত তারা আহত হন। কেউ পশু জবাই করার সময় ষাঁড়ের গুঁতায় কেউ আবার মাংস কাটতে গিয়ে ধারালো ছুরি কিংবা দায়ের আঘাতে আহত হয়েছেন।

চিকিৎসকরা বলছেন, প্রতি বছর ঈদুল আজহার দিন কোরবানির পশু জবাই করার সময় অসাবধানতাবশত ধারালো অস্ত্রে আহত হওয়ার ঘটনা ঘটে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে অধিকাংশ আহত ব্যক্তি শঙ্কামুক্ত।

নদী-খাল পুনরুজ্জীবন প্রকল্পে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: হুমায়ুন কবির

সাংবাদিকদের সম্মানে সিলেট মহানগর ছাত্রশিবিরের ইফতার সম্পন্ন

দলমতের ঊর্ধ্বে উঠে সকলের জন্য কাজ করতে চাই

জনগণের টাকা অপব্যবহারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ছাতকে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু

উন্নয়ন কাজের তদারকিতে ইমামদের সম্পৃক্ত করা হবে

সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী

পণ্যের দামের প্রার্থক্য নিয়ে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি হবে: বাণিজ্যমন্ত্রী

ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিককে প্রত্যাহারের দাবিতে আল্টিমেটাম

মোংলায় যুবকের রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার