হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে ডিসি-এসপির সঙ্গে চার জামায়াত প্রার্থীর সাক্ষাৎ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে ডিসি-এসপির সঙ্গে সাক্ষাৎ করেছেন দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের চার প্রার্থী। তারা হলেন, হবিগঞ্জ- ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে শাহজাহান আলী, হবিগঞ্জ- ২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের শেখ জিল্লুর রহমান আযমী, হবিগঞ্জ- ৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে কাজী মহসিন আহমেদ, হবিগঞ্জ- ৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাংবাদিক অলিউল্লাহ নোমান।

বুধবার সকাল ১০টার দিকে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির মাওলানা মুখলিছুর রহমানের নেতৃত্বে তারা ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সঙ্গে সাক্ষাৎ করেন, ১১টার দিকে পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের সঙ্গে সাক্ষাৎ করেন।

নির্বাচন সংশ্লিষ্ট সার্বিক পরিস্থিতি, শান্তিশৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন তারা। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানান এবং নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন চার এমপি প্রার্থী।

নির্বাচনকে ঘিরে নিরপেক্ষতা বজায় রাখা, সকল রাজনৈতিক দলের প্রার্থীদের সমান সুযোগ প্রদান এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রস্তুতির কথা তুলে ধরেন নবাগত পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন।

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

মধ্যনগরে ইউনিয়ন পরিষদের দায়িত্বে ফিরলেন দুই চেয়ারম্যান

মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিনজন আটক

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক হোসাইন

জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ গুমের অভিযোগ

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

জোর করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে চান স্বেচ্ছাসেবক লীগ নেতা!

হবিগঞ্জে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে পোলট্রি, হ্যাচারি

ইয়াবা সেবনের ভিডিও ভাইরালের পর যুবদল নেতা বহিষ্কার