হোম > সারা দেশ > সিলেট

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন, ৫ জনকে কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় ৫ জন মাদকসেবীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডিতরা হলেন ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, তাহসিন আহমেদ, আহমদ মাহফুজ, নাসির হোসাইন।

জানা যায়, বুধবার (২৫ জুন) দণ্ডপ্রাপ্ত এই পাঁচ যুবক সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা হয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসেন। টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষে ফেরার পথে বুধবার সন্ধ্যা ৭ টায় মধ্যনগর এলাকায় অভিযান চালিয়ে ৫ জন মাদক সেবনকারীকে আটক করা হয়।

পরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে আটক ৫ জন মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯ ধারার অপরাধের দায়ে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেন নির্বাহী মাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।

এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় বলেন, মধ্যনগর বাজার ঘাটে একটি হাউজবোটে কিছু তরুণ গাজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছিল। আমি ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই। পরে তাদের ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করি।

সিলেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

সুনামগঞ্জে আকস্মিক বন্যার পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষকেরা

গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত: বাণিজ্যমন্ত্রী

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

সিলেট মহানগরে ব্যাপক ধরপাকড়, আটক ১১৮

সুনামগঞ্জে জ্বালানির সংকট নেই: ডিসি

বিয়ানীবাজারে অর্ধকোটি টাকার ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জে কলেজছাত্র হত্যার পাঁচ দিন পর তিন আসামি গ্রেপ্তার

‘আমার কলম কখনো বিক্রি করব না’, বললেন শ্রীমঙ্গলের ইউএনও

ওসমানীনগরে পানিবন্দি ৪০০ পরিবার, দ্রুত সমাধানের দাবি