হোম > সারা দেশ > সিলেট

আ.লীগের তিন নেতা এখন বিএনপির আহবায়ক কমিটির সদস্য

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুরে বিভিন্ন ইউনিয়নের কমিটিতে পদ পেয়েছেন আওয়ামী লীগ নেতারা। গত ২৫ জুলাই রাতে উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া ও ১ নং যুগ্ম আহবায়ক জুনাব আলী স্বাক্ষরিত বিভিন্ন কমিটিতে পদ পান তারা।

কমিটিতে দেখা গেছে, দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে সদস্য হয়েছেন জিল্লুর রহমান। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকলীগের শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক। একইভাবে বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রইস উদ্দিন ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর আলমকে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে সদস্য করা হয়।

বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল গ্রামের ইউপি সদস্য জুয়েল আহমেদ বলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সিলেট বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামালার অন্যতম আসামি ইউনুছ চেয়ারম্যানের ছোট ভাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান কিভাবে বিএনপির কমিটিতে স্থান পায় তা আমাদের বোধগম্য নয়। আমরা এর প্রতিকার চাইবো কেন্দ্রীয় ও জেলা বিএনপির কাছে।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম এক সদস্য বলেন, বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকলীগ নেতা জিল্লুর রহমানের শতশত ছবি রয়েছে আওয়ামী লীগ এমপি মোয়াজ্জেম হোসন রতন ও রনজিত সরকারের সাথে। আমরা যদি সেই আওয়ামী লীগকেই পুনর্বাসন করি তাহলে দীর্ঘ ১৭ বছর কেনো রাজপথে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি?

তাহিরপুর উজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া বলেন, জেলা শ্রমিকলীগ নেতা হিসেবে জিল্লুরকে আমরা চিনতাম না। কমিটি ঘোষণার পর জানতে পারলাম তিনি শ্রমিক লীগের কমিটিতে ছিলেন। তাকে কমিটি থেকে বাদ দেয়া হবে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক