হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে জেলা প্রশাসক কার্যালয়ের কাছে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে স্মৃতিস্তম্ভটির নিচের অংশের বেশ ক্ষতি হয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে হঠাৎ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আগুনে স্মৃতিস্তম্ভের নিচের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা অগ্নিকাণ্ডের পেছনে জড়িতদের বিষয়ে খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন। তবে কে বা কারা কী কারণে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার সকালে সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টির সুনির্দিষ্ট তদন্ত করে অপরাধীদের শনাক্তের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নবীগঞ্জে অলিউরের নেতৃত্বে বিএনপির শোডাউন

জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিন: বাণিজ্যমন্ত্রী

শ্রীমঙ্গলে ২ লাখ টাকার ভারতীয় শ্যাম্পো উদ্ধার, গ্রেপ্তার ১

ওরা পলাতকের বংশধর, আর বাংলাদেশে ফিরবে না: এমপি কয়ছর

সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে সুলতানি আমলের প্রত্নসম্পদ

সুনামগঞ্জে খরায় বীজতলা ফেটে চৌচির

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণ কাজে অনিয়মের অভিযোগ

গভীর রাতে সড়কের কাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী, মান নিয়ে কড়া নির্দেশনা

সিলেটে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার