হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজার- ৪ আসনে ফুটবল প্রতীক পেলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার- ৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির নেতা মহসিন মিয়া মধু। তার নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ফুটবল।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মহসিন মিয়া মধুর অনুকূলে ফুটবল প্রতীক বরাদ্দ দেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

প্রতীক বরাদ্দের পর প্রতিক্রিয়ায় মহসিন মিয়া মধু বলেন, চায়ের রাজধানী ও পর্যটনসমৃদ্ধ শ্রীমঙ্গল–কমলগঞ্জ অঞ্চলে চা শ্রমিকসহ সাধারণ মানুষের একটি বড় অংশ আমার প্রতি আস্থা রাখেন। ইনশাআল্লাহ, আগামী ১২ তারিখ জনগণের রায় নিয়ে আমি সংসদে যেতে পারব। জনগণই আমার একমাত্র ভরসার স্থল।

এ আসনে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী হলেন মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব), স্বতন্ত্র প্রার্থী হলেন মহসিন মিয়া মধু, এনসিপির প্রার্থী হলেন প্রীতম দাশ, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হলেন মাওলানা নূরে আলম হামিদী, জাতীয় পার্টির প্রার্থী হলেন জরিফ হোসেন, বাসদের প্রার্থী হলেণ অ্যাডভোকেট মো. আবুল হাসান।

শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন, নাহিজ সভাপতি মজিদ সম্পাদক

ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসার লক্ষে বালাগঞ্জে নির্মাণ হচ্ছে ক্লিনিক

মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ

হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ঘুমের মধ্যে এখনো বোমার শব্দ শুনতে পান ইরানফেরত মামুন

আবারও ভূমিকম্প অনুভূত দেশে

ধান কাটা নিয়ে অনিশ্চয়তা, জলাবদ্ধতায় ডুবে আছে হাওরাঞ্চল

গ্রাহক সংগ্রহে গিয়ে দুই বিমা কোম্পানির লোকজনের সংঘর্ষে আহত অর্ধশতাধিক