হোম > সারা দেশ > সিলেট

বড়লেখায় সাবেক মন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

উপজেলা প্রতিনিধি, বড়লেখা (মৌলভীবাজার)

মৌলভীবাজারের বড়লেখায় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে হামলা, দখল ও গুলি ছোড়ার অভিযোগে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় আরও ২০-২৫ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

গত ৫ আগস্ট বড়লেখা থানায় বাদী হয়ে গণঅধিকার পরিষদের নেতা আব্দুন নুর তালুকদার মামলাটি দায়ের করেন।

মামলায় সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ছাড়াও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সাবেক পৌর মেয়র আবু ইমাম মো. কামরান চৌধুরীসহ আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনের দিন বাদী আব্দুন নুর তালুকদার বড়লেখা পৌরশহরের একটি ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে সেখানে সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের নির্দেশে আসামিরা কেন্দ্র দখল করে রেখেছেন বলে দেখতে পান। এ সময় তারা পিস্তল দিয়ে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। আসামিরা ব্যালট পেপারে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মারে এবং এজেন্টের ওপর হামলা চালায়।

বাদীর দাবি, আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়ে এবং দা ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে। তৎকালীন ক্ষমতাসীন সরকারের প্রভাবে তিনি মামলা করতে পারেননি, তবে বর্তমান পরিস্থিতিতে আইনি সহায়তা নিচ্ছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

জুড়ি নদীর পানি বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

ভারী বৃষ্টি-পাহাড়ি ঢলে ডুবছে কৃষকের স্বপ্ন

ডাকাতের গুলিতে ডাকাত নিহত

সিলেটের ডিসিসহ ৩ কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ উচ্চ আদালতের

ভারতের পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে কয়েকশ হেক্টর বোরো জমি

রাজনগরে নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

সিলেট বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

দিরাইয়ে এক সঙ্গে স্বামী স্ত্রীর আত্মহত্যা