হোম > সারা দেশ > সিলেট

দুই বামপন্থীসহ আটক ৯

সিলেটে রিকশা চালকদের আড়ালে নগরীকে তছনছ করার পরিকল্পনা

সিলেট ব্যুরো

সিলেটে ব্যাটারিচালিত রিকশা চালকদের আড়ালে ভাড়াটিয়া লোক এনে নগরীতে তান্ডব, জনমনে আতঙ্ক ও উস্কানির অভিযোগে দুই বাম নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।এই অভিযোগে সব মিলিয়ে ৯ জনকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দু’নেতা হলেন—বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর (৪৪) এবং সদস্য সচিব প্রণব জ্যোতি পাল (৪০)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রিকশাচালকদের বিক্ষোভে ভাঙচুর, আতঙ্ক সৃষ্টি ও হামলার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় মোট নয় জনকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

পুলিশের অভিযোগ, ফ্যাসিস্ট অনুসারীদের অর্থায়ন ও প্ররোচনায় বহিরাগত শ্রমিক এনে বাম সংগঠনের নেতারা বিক্ষোভ আয়োজন করেন। বিক্ষোভকারীরা নগর ভবন ও ডিসি অফিসে হামলা, প্রধান ফটক ভাঙচুর এবং যানবাহন ভাঙচুর করে নগরীতে ব্যাপক তাণ্ডব চালায়।

এদিকে সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ব্যাটারিচালিত রিকশা ও হকারদের নগরজীবনের ‘বড় প্রতিবন্ধক’ উল্লেখ করে রোববার (২৮ সেপ্টেম্বর) কোর্ট পয়েন্ট থেকে গণ-পদযাত্রার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, যানজট ও শৃঙ্খলা ফেরাতে গত ২৪ সেপ্টেম্বর থেকে সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন।

শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা, বসল প্রশাসনের দানবাক্স

বাহুবলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেঃ প্রবাসীকল্যাণ মন্ত্রী

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

মধ্যনগরে ইউনিয়ন পরিষদের দায়িত্বে ফিরলেন দুই চেয়ারম্যান

মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিনজন আটক

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক হোসাইন

জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ গুমের অভিযোগ

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক