হোম > সারা দেশ > সিলেট

মাইক্রো বোঝাই ১৮’শ বোতল ভারতীয় মদ আটক

উপজেলা প্রতিনিধি, (কোম্পানীগঞ্জ) সিলেট

সিলেটের কোম্পানীগঞ্জে নোহা গাড়ি বোঝাই ১৮’শ ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। রোববার সকাল ৭টায় উপজেলার টুকের বাজার সংলগ্ন ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রোড থেকে এই গাড়ি ভর্তি মদের চালান আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি কলো রঙের এক্স নোহা গাড়িতে পশ্চিম ইসলামপুর ইউনিয়নের টুকের বাজার এলাকার দক্ষিণ ইসলামপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় রোডে ভারতীয় মদের চালান লোড হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে ওসি পুলিশ ফোর্সদের নিয়ে সেখানে অভিযান চালান। এসময় পুলিশের গাড়ি দেখে সকলে পালিয়ে যায়। অভিযানে একটি এক্স নোহা গাড়ি ভর্তি ১৮’শ ৩০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববারও আমরা অভিযান চালাই। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের করা হয়েছে।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত