হোম > সারা দেশ > সিলেট

হাসিনার ফাঁসির রায়ে হবিগঞ্জে মিষ্টি বিতরণ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

‎হবিগঞ্জের বিভিন্ন স্থানে মানবতা বিরোধী গণহত্যার দায়ে ফ্যাসিস্ট স্বৈরশাসক শেখ হাসিনার ফাঁসির রায়ে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

সোমবার সন্ধ্যায় মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান খামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের শাস্তি রায়ে রাজনৈতিক নেতাকর্মীসহ ছাত্র জনতার পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করে রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

‎জুলাই বিপ্লবের ছাত্রদের পক্ষ থেকে বাহুবল সদর ও মিরপুর বাজারে জুলাই আন্দোলনের ছাত্রদের পক্ষ হতে মিষ্টি বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি তোফায়েল আহমেদ, হাফিজুর রহমান, খালিদ মোশাররফ, ফয়ছল আহমেদ, লিটন মিয়া, সোহান মিয়া প্রমুখ। এ সময় তারা 'দিল্লি না -ঢাকা ঢাকা ' স্লোগান দেয়।

‎এছাড়া হবিগঞ্জ সদর, বাহুবল, চুনারুঘাটের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম