হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু

সিলেট ব্যুরো

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

সংশ্লিষ্ট সূত্র জানায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার মধ্যে ৩ শিশুর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা যায়, মারা যাওয়া শিশুদের বয়স ছিল ৬ মাস, ৭ মাস ও ৮ মাস।

এদিকে বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্যমতে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট দেড় শতাধিক রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন শতাধিক রোগী।

হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় রোগীদের স্বজনদের মধ্যে উদ্বেগও বাড়ছে। তারা হাসপাতালগুলোতে বেড সংখ্যা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা সেবার মান আরো উন্নত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে আইসিইউ বেড বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিভাগজুড়ে প্রায় সাড়ে ১৩ লাখ মানুষকে হামের টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে সাড়ে ১২ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশের বেশি। আগামী ২০ তারিখ পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে।

মৌলভীবাজারে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান থেকে ভারতীয় পণ্য জব্দ

সিলেট বাস টার্মিনালে সংঘর্ষে নিহত বেড়ে ২

জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের ৫ দফা দাবি

কমলগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চোরাচালানে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি লুনার

হাওরে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

কাঙ্ক্ষিত সংস্কার না হলে ৫ বছর পর অটোমেটিক ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হবে

আ.লীগ নেতার বসতবাড়ি থেকে কোটি টাকার জিরা উদ্ধার

ফাঁদে ফেলে ভিডিওধারণ, হানি ট্র্যাপ চক্রের সদস্য আটক

ঝলমলে রোদে হাওরে স্বস্তির নিঃশ্বাস