হোম > সারা দেশ > সিলেট

আমাদের ভদ্রতার অর্থ দুর্বলতা ভাববেন না: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট ব্যুরো

দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা আশ্রয়-প্রশ্রয় সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘আমরা ধৈর্য ধরেছি, তবে আমাদের ভদ্রতার অর্থ দুর্বলতা ভাবা উচিত নয়।’

শুক্রবার বিকেলে সিলেট শহরের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বাসার সামনে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিলেটে সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, রাতে এসে স্বল্প সময়ের জন্য কোনো তৎপরতা চালিয়ে চলে যাওয়ার চেয়ে সাহস থাকলে জনগণকে নিয়ে প্রকাশ্যে অবস্থান করে রাজনৈতিক পরিবেশ দেখানো উচিত। সিলেট বিভাগের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, ‘সিলেট বিভাগে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করব।’

প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও বলেন, ‘আমরা প্রশাসনকে স্পষ্টভাবে বলে দিয়েছি, দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। আমাদের দলের কেউ যদি কাউকে আশ্রয়-প্রশ্রয় দেন, সেটিও প্রশ্রয় দেওয়া হবে না।’

আরিফুল হক চৌধুরী দাবি করেন, কারও বাড়িতে হামলা, দোকানে হামলা কিংবা গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনাগুলো আজ বিশ্ববাসীর কাছে স্পষ্ট। অতীতেও বাস পোড়ানোসহ নানা অভিযোগ তুলে এসব ঘটনা ঘটানো হয়েছিল এবং আবারও লগি-বৈঠা সন্ত্রাস, আগুন-সন্ত্রাস ও বোমাবাজির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

মন্ত্রী বলেন, ‘যারা আসলে এগুলো করাচ্ছে, তাদের পেছনে মদদদাতারা আছেন—যারা টাকা দিয়ে লোক ভাড়া করে এসব কাজ করাচ্ছেন।’ এসব ব্যক্তি নজরদারির মধ্যে রয়েছেন এবং খুব অল্প সময়ের মধ্যেই তাদের আইনের আওতায় আনা হবে বলে পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে। জনগণ সচেতন থাকলে এবং রাজনৈতিক নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকলে কেউ এ ধরনের অন্যায় করে পার পাবে না।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তবে জনগণ এখন সচেতন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন পক্ষ ঐক্যবদ্ধ রয়েছে। ধৈর্য ও সহনশীলতা বজায় রেখে জনগণকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ড মোকাবিলা করা হবে।

আমার বাসায় আগুন দিয়ে দৌড়ে পালিয়েছে

ওসমানীনগরে গর্তে পুঁতে সরকারি ওষুধ ধ্বংস, তদন্তে নেই অগ্রগতি

কেন্দ্রীয় যুবদল নেতার জামালগঞ্জের মার্কেটে আগুন

মাধবপুরে একই দিনে দুই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

মধ্যনগরে আট মাস ধরে ইউএনও নেই, তিন দায়িত্বে এক কর্মকর্তা

সিলেটে ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন

শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে আগুন

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ

মৌলভীবাজারে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন