হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর চালক মোছাব্বিরকে হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোসাম্মৎ সামশাদ বেগম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—তাজুল ইসলাম, নূর উদ্দিন, ফরমুজ মিয়া, টিপু আহমেদ, বশির মিয়া (পলাতক) ও খুরশেদ মিয়া (পলাতক)। আদালত সূত্রে জানা গেছে, মামলায় মোট আসামি ছিলেন ৬ জনই।

দীর্ঘদিন ধরে বিচারাধীন এ মামলার রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মৌলভীবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে চলা এ হত্যা মামলার রায়ে আমরা সন্তুষ্ট। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটির রায় হয়েছে। আমরা আশা করি, এ রায়ের মধ্য দিয়ে নিহত ব্যক্তির পরিবার ন্যায়বিচার পেয়েছেন।’

এমই

শ্রীমঙ্গলে শীতের আগমনী বার্তা, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি

নিখোঁজ ৮ যুবকের পরিবারে বুকফাটা আহাজারি

বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ প্রবেশ, বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

টাঙ্গুয়া ও হাকালুকি হাওর সুরক্ষায় কর্মশালা অনুষ্ঠিত

লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার পথে জগন্নাথপুরের দুই যুবক নিখোঁজ

গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবি: মাধবপুরের ৬ যুবক নিখোঁজ

পিছিয়ে পড়া কিশোরী ফুটবলারদের পাশে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন

সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে বসছে ক্যামেরা, ড্রোন ও সার্চলাইট

জগন্নাথপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার