হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ৬ ডিসেম্বর আট দলের বিভাগীয় সমাবেশ

সিলেট ব্যুরো

সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে আগামী ৬ ডিসেম্বর আট দলের বিভাগীয় সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন লিয়াজোঁ কমিটির নেতারা।

মঙ্গলবার দুপুরে সিলেট জেলা ও মহানগর আট দলের লিয়াজোঁ কমিটির নেতারা সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তারা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দফা দাবি এবং গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয় নিশ্চিত করতে ৬ ডিসেম্বরের সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আট দল জানিয়েছে, যথাযথ প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সমাবেশ দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সমাবেশস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেট জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আলহাজ মাওলানা এমরান আলম, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা নেহাল আহমদ, নেজামে ইসলাম পার্টির মাওলানা মুজাম্মিল হক তালুকদার, জাগপা নেতা শাহজাহান আহমদ সাজু এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কবির আহমদ।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব