যুক্তরাষ্ট্রপ্রবাসী কুলাউড়ার আবু সাঈদ আহমেদ সদ্য গঠিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি হওয়ায় কুলাউড়ায় মিষ্টি বিতরণ ও উল্লাস করেছেন দলের নেতাকর্মীরা। গত শুক্রবার সন্ধ্যায় আবু সাইদ আহমদের গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের পালেরমোড়া বাজারে বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা এবং স্থানীয় এলাকাবাসী উৎসবমুখর পরিবেশে একসঙ্গে মিলে আনন্দ উল্লাস ও মিষ্টিমুখ করেন।
পরে সংক্ষিপ্ত বক্তব্যে তারা বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুবদল কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এমপির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। নিউইয়র্কে বসবাসরত আবু সাঈদ আহমদ এর আগে যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
তিনি কেন্দ্রীয় যুবদলের বিগত কমিটির আন্তর্জাতিক সম্পাদক ছিলেন। ৪ জুন বৃহস্পতিবার অনুমোদিত যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহসভাপতি আবু সাঈদ কুলাউড়া উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করছেন। তিনি দেশে ও প্রবাসে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ও মানবিক কাজে জড়িত রয়েছেন।