হোম > সারা দেশ > সিলেট

‎পাহাড় কাটায় ইউপি সদস্যকে ৩ লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)

‎হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগে এক ইউপি সদস্যকে ৩লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মধুপুর পাহাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেন।

‎

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মধুপুর পাহাড়ি এলাকায় টিলা কেটে মাটি বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলার সাতকাপন ইউনিয়ন পরিষদ সদস্য শামীম আহমেদকে অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

‎

‎উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় জানান, পাহাড় কেটে মাটি বিক্রির মাধ্যমে পরিবেশের ক্ষতি এবং ভূমির স্বাভাবিক গঠন বিনষ্ট করার অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। 

‎

এমই

সুনামগঞ্জে খরায় বীজতলা ফেটে চৌচির

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণ কাজে অনিয়মের অভিযোগ

গভীর রাতে সড়কের কাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী, মান নিয়ে কড়া নির্দেশনা

সিলেটে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার

সিলেটে আধুনিক ডেন্টাল হাব ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

অতীতের ত্যাগের শিক্ষা নিয়ে বর্তমানের সম্ভাবনা কাজে লাগাতে হবে: হামিদুর রহমান আযাদ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে প্রবাসীকল্যাণ মন্ত্রী

এক মাস আগেই পানিশূন্য সুনামগঞ্জের হাওর, বিপাকে কৃষকেরা

শ্রীমঙ্গলে বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সভা ও শিক্ষা উপকরণ বিতরণ