হোম > সারা দেশ > সিলেট

শায়েস্তাগঞ্জে প্রস্তুত হচ্ছে তারেক রহমানের জনসভাস্থল

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ভবন নির্মাণের জন্য মাটি ভরাটকৃত বিশাল মাঠ প্রস্তুত করা হচ্ছে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন। সিলেট বিভাগে তিন জনসভায় বক্তব্য রাখবেন। এর মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ভবন নির্মাণের জন্য মাটি ভরাটকৃত বিশাল মাঠ প্রস্তুত করা হচ্ছে। এ উপলক্ষে জেলা ও স্থানীয় বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

বুধবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের মাঠে গিয়ে দেখা যায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছায় মাঠ পরিষ্কার-পরিচ্ছনতার কাজ করছেন। একই দিনে পুলিশ সুপার ইয়াছমিন আক্তারও মাঠ পরিদর্শন করেছেন।

এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বুধবার রাতে শায়েস্তাগঞ্জ শহরে একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় হবিগঞ্জের চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী জি কে গউছ যৌথ সভায় বলেন, তারেক রহমানের সিলেট সফরের পুরো কর্মসূচি এখনো কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়নি। তবে দুই-এক দিনের মধ্যে জানানো হবে। মাঠের কোন পাশে মঞ্চ হবে, কত বড় হবে, মঞ্চে কারা থাকবেন— এসব বিষয় কেন্দ্র থেকে জানানো হবে। তবে এই জনসভায় ২ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

যৌথ সভায় বক্তব্য দেন হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী সৈয়দ মো. ফয়সল, হবিগঞ্জ-২ আসনের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবনসহ অন্য নেতারা।

সর্বশেষ ২০০৫ সালে তারেক রহমান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে সিলেটে এসেছিলেন বলে জানিয়েছেন জি কে গউছ।

মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে প্রতারক গ্রেপ্তার

সুনামগঞ্জ মেডিকেল কলেজে ৬ দফা দাবিতে বিক্ষোভ

সিলেটে হামে আরো এক শিশুর মৃত্যু

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

হাওরাঞ্চলের মাহবুব কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক

কুলাউড়ায় প্রবাসী নেতা যুবদলের সহসভাপতি হওয়ায় আনন্দ উল্লাস

শায়েস্তাগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু, আহত ২