হোম > সারা দেশ > সিলেট

একাধিক প্রতারণার অভিযোগে মহিলা লীগের ক্যাডার কারাগারে

সিলেট ব্যুরো

সিলেট মহানগর মহিলা লীগের আলোচিত ক্যাডার নেত্রী নাজমা আক্তার নাজু ওরফে নাজমা খান আরজুকে একাধিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার রাতে সিলেট নগরের বালুচরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নগরীর ৭ নম্বর ওয়ার্ড মহিলা লীগের সভাপতি তিনি। তার বিরুদ্ধে থানায় জনসাধারণের অসংখ্যক অভিযোগ রয়েছে। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের পর একাধিক হত্যাচেষ্টা ও নাশকতা মামলায় আসামিও নাজু।

মঙ্গলবার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট নগরের বিভিন্ন থানায় দায়ের করা তিনটি মামলার এজাহারভুক্ত আসামি নাজমা খান আরজু। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি জিয়াউল হক বলেন, গ্রেপ্তার নাজমাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা বাসে স্লিপার কোচের ধাক্কায় নিহত ২

শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে

প্রত্যাশার চেয়ে কম পর্যটক শ্রীমঙ্গলে

তাহিরপুরে নৌকা থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

সিলেটকে আন্তর্জাতিক পর্যটনে রূপ দিতে কাজ করছে সরকার

৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

নির্যাতিত মুসলমানদের স্মরণ করার আহ্বান নাসের রহমানের

শিশুকে দিয়ে অভিনব কৌশলে ৫ লাখ টাকা চুরি, দুই নারী গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০