হোম > সারা দেশ > সিলেট

অসুস্থ শিক্ষার্থীর জন্য শিক্ষক, শিক্ষার্থী ও প্রবাসীর এক অসাধারণ একতা

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

সিলেটের ওসমানীনগর উপজেলায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর বোনের নামানুসারে প্রতিষ্ঠিত প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান দয়ামীর সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর চিকিৎসার প্রয়োজনে শিক্ষক, শিক্ষার্থী এবং প্রবাসী কমিউনিটি একত্রে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছেন।

রোববার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নবম শ্রেণির শিক্ষার্থী আহসান খন্দকারের হাতে চিকিৎসা সহায়তার অর্থ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের দরিদ্র তহবিল, শিক্ষক–শিক্ষার্থী এবং যুক্তরাজ্যভিত্তিক সদরুন্নেছা হাইস্কুল দয়ামীর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের আর্থিক সহযোগিতায় এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য আব্দুর রউফ আব্দুল বলেন, সমাজ ও প্রবাসী কমিউনিটির সহযোগিতা আমাদের শিক্ষার্থীদের জন্য আশীর্বাদস্বরূপ। কোনো শিক্ষার্থী যেন চিকিৎসা সংকটে পড়লে হতাশ না হয়— এটা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এ কার্যক্রম অব্যাহত রাখবো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, অসুস্থ শিক্ষার্থী আহসান খন্দকারের চিকিৎসার জন্য জরুরি অর্থ প্রয়োজন ছিল। বিষয়টি জানার পর শিক্ষক, শিক্ষার্থী ও ওয়েলফেয়ার ট্রাস্ট দ্রুত সম্মিলিত উদ্যোগ গ্রহণ করে।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসার লক্ষে বালাগঞ্জে নির্মাণ হচ্ছে ক্লিনিক

মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ

হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ঘুমের মধ্যে এখনো বোমার শব্দ শুনতে পান ইরানফেরত মামুন

আবারও ভূমিকম্প অনুভূত দেশে

ধান কাটা নিয়ে অনিশ্চয়তা, জলাবদ্ধতায় ডুবে আছে হাওরাঞ্চল

গ্রাহক সংগ্রহে গিয়ে দুই বিমা কোম্পানির লোকজনের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

চা-শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে শতকোটি টাকা বকেয়া

সিডিএফ বন্ধ, চিকিৎসাবঞ্চিত ৩৬ বাগানের চা-শ্রমিক

দেশে আর ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হবে না