হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ পূর্তি উৎসব

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ বলেছেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তি শুধু গৌরবের নয়, এটি একটি ঐতিহ্যের ধারাবাহিকতারও প্রতীক। আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শুক্রবার সন্ধ্যায় স্কুল প্রাঙ্গণে দুই দিন ব্যাপী শতবর্ষ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ দীর্ঘ একশ বছর ধরে এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। এ প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জেলার সুনাম বৃদ্ধি করেছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

জি কে গউছ অত্র বিদ্যালয়ের এক পাশে সীমানা প্রাচীর নির্মাণের জন্য ১০ লাখ টাকার অনুদান ঘোষণা করেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শতবর্ষ পূর্তি উৎসব কমিটি আহ্বায়ক অ্যাডভোকেট আফছার আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মুশফিক আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজসহ অন্যান্যরা।

জেডএম

দিরাইয়ে এক দিনে দুই যুবকের মৃত্যু

চুনারুঘাটে সিলিকাবালু পাচারকালে যুবকের কারাদণ্ড

শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে চালক নিহত

আন্তর্জাতিক তারকাখ্যাতি অর্জন হাওরকন্যা নাদিরার

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত