হোম > সারা দেশ > সিলেট

পুনাক- এসএমপির উদ্যোগে দুস্থদের মাঝে রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ

সিলেট ব্যুরো

সিলেট মেট্রোপলিটন পুলিশের নারী কল্যাণ সমিতি (পুনাক) এসএমপি, সিলেট-এর উদ্যোগে ‘স্বাবলম্বী কর্মসূচি’র আওতায় দুস্থদের মাঝে রিকশা, ভ্যানগাড়ি ও ফুডকার্ট বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রিকাবী বাজার পুলিশ লাইন্স হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী সিদরাতুল মুনতাহা।

অনুষ্ঠান শেষে স্বাবলম্বী কর্মসূচির আওতায় মোট ১০ জন দুস্থ ব্যক্তির মাঝে রিকশা, ভ্যানগাড়ি ও ফুডকার্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পুনাক এসএমপি’র নেতৃবৃন্দ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব