হোম > সারা দেশ > সিলেট

মাধবপুরে অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল উদ্ধার করেছে হবিগঞ্জ ৫৫ বিজিবি।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান শনিবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর চৌকস টহল দল অভিযান চালিয়ে একটি ট্রাককে থামার সংকেত দিলে বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে চালক ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

মো. তানজিলুর রহমান জানান, বিজিবির সদস্যরা বালুর ট্রাকটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ভারত হতে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস আটক করে, যার মূল্য ৩৬ লক্ষ ৮৮ হাজার ৫০০ টাকা।

এছাড়া জগদিশপুর মুক্তি যোদ্ধা চত্বরে অপর একটি স্থানে অভিযান চালিয়ে ৩ লক্ষ ৫৯ হাজার ৪০০ টাকা মূল্যের ৩০০ কেজি রাবার, ২১০ প্যাকেট কয়েল, ০১টি মোটর সাইকেল এবং ০৩টি বাই সাইকেল আটক করে। যার মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা। জব্দকৃত মালামাল শায়েস্তাগঞ্জ কাস্টমে জমা দেয়া হয়।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব