হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে আগুন

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখার কার্যালয়ের বারান্দায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গাড়ির টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ব্যাংকের সিন্দুরখান শাখার ব্যবস্থাপক অজিত চক্রবর্তী জানান, স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসিম বলেন, যারা দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতা করছেন, এই আগুনের তাপ তাদের ঘরেও পৌঁছাতে পারে।

তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ

মৌলভীবাজারে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

শ্রীমঙ্গলে শীতের আগমনী বার্তা, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি

নিখোঁজ ৮ যুবকের পরিবারে বুকফাটা আহাজারি

বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ প্রবেশ, বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

টাঙ্গুয়া ও হাকালুকি হাওর সুরক্ষায় কর্মশালা অনুষ্ঠিত

লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার পথে জগন্নাথপুরের দুই যুবক নিখোঁজ

গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবি: মাধবপুরের ৬ যুবক নিখোঁজ

পিছিয়ে পড়া কিশোরী ফুটবলারদের পাশে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন

সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক