হোম > সারা দেশ > সিলেট

বাহুবলে নবগঠিত কমিটির বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)

হবিগঞ্জের বাহুবলে ত্যাগী ও নির্যাতিত কর্মীদের বাদ দেয়ার অভিযোগ এনে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির বিরুদ্ধে জুতা ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল।

শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে থানা ছাত্রদলের কারা নির্যাতিত সাবেক নেতা জামাল আহমেদ, মো. আতাউর রহমানসহ পদবঞ্চিত নেতা কর্মীদের নেতৃত্বে বাহুবল উপজেলা সদরে এ মিছিলটি বের হয়। তারা নবগঠিত কমিটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং কমিটি বাতিলের দাবি জানায়।

উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জ জেলা কমিটির মাধ্যমে বাহুবল উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়।

শনিবার উক্ত কমিটি অনুমোদন হওয়ার পর প্রকাশ করা হয়। কমিটিতে ত্যাগী ও ফ্যাসিবাদের শাসনামলে নির্যাতিত নেতা কর্মীদের মূল্যায়ন না করায় পদবঞ্চিতরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া হিসেবে ঝাড়ু মিছিল করেন।

কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

নবীগঞ্জে ৫৮ কেজি গাজাঁসহ আটক ২

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, আটক ৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

সুনামগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

বাহুবলে দুই দফা সংঘর্ষে নিহত ২, গ্রেপ্তার এড়াতে পুরুষশূন্য চার গ্রাম

হাওরে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পারাপার

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ফয়সল এমপি

আগামীকাল চায়ের দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১