হোম > সারা দেশ > সিলেট

জাদুকাটায় খনিজ বালু চুরি, ২২ জনের নামে মামলা

উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের জাদুকাটা নদীর তীর কেটে খনিজ বালু চুরির ঘটনায় ২২ জনের নামে মামলা করেছে নৌ পুলিশ। মামলায় পাঁচটি খনিজ বালুভর্তি নৌকা জব্দ দেখানো হয়েছে। যার আনুমানিক মূল্য ৩১ লাখ ৪০ হাজার টাকা।

মামলার আসামিরা হলেন, জাদুকাটা নদী তীরবর্তী ঘাগটিয়া গ্রামের সালমান রশিদ তানশি, তার সহোদর সায়েদ মিয়া, একই গ্রামের তাজুল ইসলাম মোড়ল, মাহমুদ আলী শাহ, খায়রুল ইসলাম, আবু লাহাব, তৌহিদ মিয়া, বাদাঘাটের রামিন মিয়া, জানু মিয়াসহ অজ্ঞাতনামা আরো ৮ থেকে ১০ জন।

রোববার বিকেলে তাহিরপুর থানায় মামলাটি দায়ের করেন সুনামগঞ্জ টুকের বাজার নৌ পুলিশ ফাঁড়ির এএসআই লিটন চন্দ্র রায়।

জানা যায়, শনিবার ভোরে সুনামগঞ্জ টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম তাহিরপুরের সীমান্তনদী জাদুকাটা বালিমহালের ইজারা বহির্ভূত পশ্চিম পাড়ের ঘাগটিয়া (জালর টেক) থেকে চুরি করে খনিজ বালু নিয়ে যাওয়ার সময় পাঁচটি নৌকা জব্দ করে। সেসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু চোর চক্র দ্রুত পালিয়ে যায়।

সুনামগঞ্জ টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর দিলীপ কুমার দাস জানান, জব্দকৃত চুরির বালুসহ পাঁচটি ট্রলারের মূল্য প্রায় ৩১ লাখ ৪০ হাজার টাকা। তাছাড়া বালু চুরির সাথে জড়িত থাকার কারণে ২২ জনের মামলা দাযের হয়েছে।

সিলেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

সুনামগঞ্জে আকস্মিক বন্যার পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষকেরা

গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত: বাণিজ্যমন্ত্রী

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

সিলেট মহানগরে ব্যাপক ধরপাকড়, আটক ১১৮

সুনামগঞ্জে জ্বালানির সংকট নেই: ডিসি

বিয়ানীবাজারে অর্ধকোটি টাকার ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জে কলেজছাত্র হত্যার পাঁচ দিন পর তিন আসামি গ্রেপ্তার

‘আমার কলম কখনো বিক্রি করব না’, বললেন শ্রীমঙ্গলের ইউএনও

ওসমানীনগরে পানিবন্দি ৪০০ পরিবার, দ্রুত সমাধানের দাবি