হোম > সারা দেশ > সিলেট

শাবিপ্রবিতে ল্যান্ডস্কেপ ডিজাইন প্রতিযোগিতা, বিজয়ীদের ১০ হাজার টাকা পুরস্কার

প্রতিনিধি, শাবিপ্রবি

ছবি: আমার দেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তুলতে ‘ল্যান্ডস্কেপ ডিজাইন প্রতিযোগিতা-২০২৬ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন । বিজয়ীদের দেওয়া হবে ১০হাজার টাকা পুরস্কার ও সনদ। ‘রি-ইমাজিন’ শিরোনামের এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের তিনটি গুরুত্বপূর্ণ স্থান -১ কিলো সড়ক, গোলচত্বর ও রুদ্র সেন লেক এলাকার নকশা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে।

সোমবার প্রত্যেক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মেইলের মাধ্যমে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রতিযোগিতায় শিক্ষার্থী, স্থপতি ও নকশাবিদদের পাশাপাশি আগ্রহী সব নাগরিক অংশ নিতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিটি দলে দুই থেকে চারজন সদস্য থাকতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত নকশা জমা দেওয়া যাবে। একই সঙ্গে প্রতিযোগিতায় নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে। প্রতিটি বিভাগের বিজয়ী দলকে ১০ হাজার টাকা, ক্রেস্ট ও শ্রেষ্ঠত্বের সনদ দেওয়া হবে।

আগ্রহীদের design-competition@sust.edu ই-মেইল ঠিকানায় নকশা ও প্রয়োজনীয় তথ্য জমা দিওয়ার জন্য বলা হয়েছে।

ক্যাম্পাসকে আরও সবুজ, নান্দনিক ও অনুপ্রেরণাদায়ক করে তুলতে আগ্রহীদের এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এমএইচ

স্ত্রীর শিলের আঘাতে স্বামীর মৃত্যু

শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে যাওয়ার পথে ভারতীয় নারী আটক

কমলগঞ্জে মার্কেটে অগ্নিকাণ্ডে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি

জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, ৩০ হাফেজকে পাগড়ি প্রদান

রাস্তায় পাওয়া ৩ ভরি স্বর্ণ সোনা ফিরিয়ে দিলেন চানাচুর বিক্রেতা

‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ পুলিশকে হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা আবারো গ্রেপ্তার

ফ্যাসিস্ট অনুসারীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ বিএনপি নেতা আটক

অসুস্থ-অসচ্ছল সাংবাদিকদের পাশে রয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

‘জয় বাংলা’ এখন পালিয়ে যাওয়া নৈরাজ্যকারীদের স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী