হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সভায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পরিষদের কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা, জনসেবার মানোন্নয়ন এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রশাসক আহমেদ আলী বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা এবং জনসেবার মান আরো বাড়ানোর বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি জেলা পরিষদ ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরুণ কুমার পাল, নির্বাহী প্রকৌশলী সবুজ আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, গোলাম মোস্তফা রফিক, মো. ফজলুর রহমান, রুহুল হাসান শরিফ, চৌধুরী ফরিয়াদ, সাংবাদিক সৈয়দ এখলাছুর রহমান খোকন প্রমুখ।

মতবিনিময় সভা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আলোচনা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

জেডএম

হবিগঞ্জ শিল্পকলা একাডেমি সম্মাননা পাচ্ছেন ২৯ গুণী শিল্পী

রাজনগরে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, ২০ দিন পর লাশ উদ্ধার

বড়লেখার সাবাজপুর চা-বাগানের গাছ কেটে বিক্রির অভিযোগ

বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

রাস্তার পাশে পড়ে ছিল নবজাতক, হাসপাতালে ভর্তি করল স্থানীয়রা

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত

আ.লীগ নেতাদের সন্ত্রাসী তৎপরতায় উত্তপ্ত সিকন্দরপুর পশ্চিমগাঁও

গোয়াইনঘাটের চা-বাগানে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু

দেশের উন্নয়নে রোটারির মতো সেবাধর্মী সংগঠনের অবদান গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন